মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা-সজল ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফতুল্লার ভূঁইগড়ে অভিযান চালিয়ে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছাত্রদল কর্মী হিসেবে পরিচিত রাসেল ইসলাম আরফান (২৬) ও সাথী বেগম ওরফে মায়া (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ফতুল্লার ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান ফতুল্লার ভূঁইগড় শান্তিধারা এলাকার ৫ নম্বর রোডে শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া স্বপন মিয়ার ছেলে। অপর গ্রেপ্তার সাথী বেগম ওরফে মায়া একই এলাকার সরদারবাড়ি সড়কে আলাউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া হান্নানের স্ত্রী।

অভিযান পরিচালনাকারী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ভূঁইগড় সরদারবাড়ি এলাকায় আলাউদ্দিনের বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় রাসেল ইসলাম আরফান ও সাথী বেগম ওরফে মায়াকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গ্রেপ্তার রাসেল ইসলাম আরফান স্থানীয়ভাবে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান নিতুলের অনুসারী হিসেবে পরিচিত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর