বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক অগ্রবাণী প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক স্বপন কুমার পোদ্দার আর নেই। মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (২১ অক্টোবর) সকাল সোয়া ৮টায় মাসদাইর সিটি করপোরেশন মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর ইসলাম ধর্ম গ্রহণ করেন স্বপন কুমার পোদ্দার। ধর্মান্তরের পর তাঁর নাম রাখা হয় হারুন অর রশীদ স্বপন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইকবাল রুমি শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর