মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন

খবর প্রতিদিন রিপোর্ট / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে দর্শনার্থীদের সেবায় সাওঘাট শ্রী শ্রী দুর্গামণ্ডপে সেবাক্যাম্প চালু করেছে জাগো হিন্দু পরিষদ রূপগঞ্জ উপজেলা শাখা। সোমবার (১৯ অক্টোবর) এ সেবাক্যাম্পের উদ্বোধন করা হয়।

সেবাক্যাম্প থেকে পূজামণ্ডপে আসা দর্শনার্থীদের জন্য বিশেষ করে শিশুদের শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হবে।

সেবাক্যাম্পের উদ্বোধন করেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সুজন দাস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, জাগো হিন্দু পরিষদ একটি অরাজনৈতিক ধর্মীয় ও সামাজিক সংগঠন। বর্তমান সময়ে যুবসমাজের একটি অংশ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনে জাগো হিন্দু পরিষদ এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। যুবসমাজকে ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জাগো হিন্দু পরিষদ রূপগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক সবুজ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব সজিব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক জনি ভৌমিক।

এ সময় সাওঘাট পশ্চিমপাড়া পূজা কমিটির সভাপতি কালিপদ দাস, সাধারণ সম্পাদক শরত চন্দ্র দাসসহ জাগো হিন্দু পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর