শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

রূপগঞ্জে অস্ত্রসহ পিতাপুত্র গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি দেশীয় তৈরি পাইপগান ও ধারালো অস্ত্রসহ রাসেল বেপারী ও জুয়েল বেপারী নামে পিতাপুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মৃত জহির আলী বেপারীর ছেলে রাসেল বেপারী এবং তার ছেলে জুয়েল বেপারী।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় রাসেল বেপারী ও জুয়েল বেপারীকে দুটি দেশীয় তৈরি পাইপগান, দুটি চাপাতি ও একটি রামদাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর