মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত

তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে দুই শতাধিক দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের গলাচিপা কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপ, রামকানাই আখড়া দুর্গামণ্ডপ ও ডিএন রোড এলাকায় এ বস্ত্র বিতরণ করা হয়। মানবিক সংগঠন টিম খোরশেদ ও নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির চতুর্থ দিনে অষ্টমী উপলক্ষে এ আয়োজন করা হয়।

দুপুরে কুড়িপাড়া লোকনাথ মন্দির দুর্গামণ্ডপে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল ও জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে খোরশেদ বলেন, দীর্ঘদিনের সংখ্যালঘু ও সংখ্যাগুরু তত্ত্বের অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন তারেক রহমান। এর ধারাবাহিকতায় মসজিদের ইমামদের পাশাপাশি মন্দিরের পুরোহিতদের জন্যও মাসিক সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় ইসলাম ধর্মে ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর হাদিস তুলে ধরেন খোরশেদ। তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদক, সাধারণ সম্পাদক মিন্টু মোদক, বিএনপি নেতা রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, আফজাল হোসেন, রানা মুন্সী, মো. মুসা, মো. মিঠু, রাসেল আহম্মেদ মনির, কুতুবউদ্দিন, জামাল হোসেন, জুডো বিল্লাল, মাসুদ আহমেদ, সোহেল, মাসুম খন্দকার, ইমন ও শামীম আহম্মেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর