বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

রানা’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রতিনিধি সম্মেলনে যোগদান

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
রানা’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রতিনিধি সম্মেলনে যোগদান

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা কমিটির প্রতিনিধি সম্মেলন-২০২৫ এ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-দপ্তর সম্পাদক মোঃ রানা হোসেন বিশাল মিছিল নিয়ে যোগদান করেছেন। তার এই যোগদান সম্মেলনে প্রাণচাঞ্চল্য এবং উদ্দীপনা সৃষ্টি করে।

শনিবার (২৬ জুলাই) বিকালে ফতুল্লার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে মোঃ রানা হোসেনের নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মীর বিশাল মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছে। মিছিলের ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলন প্রাঙ্গণ।

মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে মোঃ রানা হোসেন বলেন, “আজকের এই প্রতিনিধি সম্মেলন আমাদের সংগঠনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমি আমাদের জেলা ও থানা কমিটির সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানাই, যারা আন্তরিকভাবে এই কর্মসূচিকে সফল করেছেন। জমিয়তে উলামায়ে ইসলামের পতাকা যতদিন আছে, ততদিন আমরা ইসলাম, দেশের স্বাধীনতা ও শান্তির পক্ষে লড়াই করে যাবো।”

রানা’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রতিনিধি সম্মেলনে যোগদান

তার নেতৃত্বে অংশগ্রহণকারী মিছিলে ফতুল্লা থানা কমিটি, বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী এবং স্থানীয় তরুণরা ব্যাপকভাবে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে ব্যানার, প্ল্যাকার্ড ও জমিয়তের পতাকা হাতে দলীয় স্লোগানে সজ্জিত কর্মীদের দৃপ্ত পদচারণা।

এই বিশাল অংশগ্রহণ দলীয় ঐক্য, শক্তি ও জনসমর্থনের দৃশ্যমান প্রতিফলন বলে অভিহিত করেছেন অনেকেই। নেতাকর্মীরা মনে করছেন, আগামী রাজনৈতিক কর্মসূচিগুলোতেও মোঃ রানা হোসেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর