শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানার কুতুবাইল এলাকায় প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ওই কারখানায় অভিযান চালায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে কারখানার আশপাশে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর