রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিটি শিশুই সমান সুযোগের অধিকারী : ডিসি

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৮২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
প্রতিটি শিশুই সমান সুযোগের অধিকারী : ডিসি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৬ নং শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের মাধ্যমে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একইসাথে তিনি ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট ও গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

বিসিক শিল্পনগরী সংলগ্ন শাসনগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীই আশেপাশে অবস্থিত বিভিন্ন গার্মেন্টস শিল্প কারখানার শ্রমিকদের সন্তান। সুবিধাবঞ্চিত এই শিশুদের কারোই স্কুল সু না থাকার বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাৎক্ষণিকভাবে সকল ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল সু কেনার নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসারকে। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন এই মানবিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মানবিক মানুষ হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে তাদের পিছিয়ে রাখার সুযোগ নেই। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুযোগ সুবিধা প্রদান করে দক্ষ ও মেধাবী নতুন প্রজন্ম গড়ে তুলতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর।”

অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে একটি সফেদা গাছের চারা রোপণ করেন। জেলা প্রশাসকের এই মানবিক কার্যক্রমে উপস্থিত হয়ে স্কুল সু, ক্রীড়া সামগ্রী, চকলেট ও গাছের চারা বিতরণের সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। সকলেই জেলা প্রশাসকের এমন উদ্যোগকে উষ্ণ সাধুবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা বেগমসহ স্কুলের শিক্ষকমণ্ডলী ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর