রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার

বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময়

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, ইটভাটা পরিচালনায় মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বাস্তব সমস্যাগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এসব সমস্যার সমাধানের পথ বের করতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বক্তাবলী ইউনিয়নের আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির বক্তাবলী ইউনিয়ন আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘ইটভাটা পরিচালনার ক্ষেত্রে মালিকদের যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, তেমনি ব্যবসা পরিচালনায় বাস্তব সমস্যাগুলোও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে। পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলোর সমাধানের পথ বের করতে হবে।’

সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে ইটভাটা ব্যবসা পরিচালনার লক্ষ্যে আয়োজিত এ সভায় বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. ছলিম উল্লাহ সভাপতিত্ব করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, পরিবেশ দূষণের ক্ষেত্রে ইটভাটার পাশাপাশি নারায়ণগঞ্জে যত্রতত্র গড়ে ওঠা বিভিন্ন কলকারখানার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। ইটভাটা মালিকরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এসব সমস্যা সমাধানে চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তার করণীয় অনুযায়ী সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে হাজী মো. ছলিম উল্লাহ বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হবে। মালিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরিতেও সংগঠন কাজ করবে। তবে ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।

সভায় ইটভাটা ব্যবসা পরিচালনায় মালিকদের বিভিন্ন সমস্যা, প্রশাসনের সঙ্গে সমন্বয়, বিদ্যমান নিয়ম-কানুন মেনে ব্যবসা পরিচালনা এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে বক্তাবলী এলাকার ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর