রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা

বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী মেম্বারকে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলী বক্তাবলীর প্রতাবনগর (আনন্দ বাজার) এলাকার মৃত সিরাজ উদ্দিন বেপারীর ছেলে। তিনি বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে ফতুল্লা ও কেরানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। সর্বশেষ বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম মোহাম্মদ আলীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে আরও তথ্য যাচাই করা হচ্ছে।’

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর