বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা

খবর প্রতিদিন রিপোর্ট / ৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদি এলাকার মনির হোসেন ওরফে ডিব্বা মনিরের স্ত্রী রিকু আক্তার, শরীয়তপুরের জাজিরা থানার কৃষ্ণনগর এলাকার মৃত মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মান্নান মুন্সি এবং একই এলাকার মৃত রহম আকন মিয়ার ছেলে দেলোয়ার হোসেন। আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেন রূপগঞ্জের ফকির আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে সোমবার রাতে রূপগঞ্জ থানার একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুড়াপাড়া, চনপাড়া ও মাছিমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি ৫১ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন ও ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার আব্দুল মান্নান ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর