মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা-সজল ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেছেন, জনগণের প্রকৃত নিরাপত্তার জন্য দেশের প্রতিটি এলাকায় ও মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গড়ে তোলা হবে।

তিনি বলেন, “আমাদের কোনো ভাই, বোন বা শ্রমিক জনতাকে যেনতেন প্রকারে দিনদুপুরে সন্ত্রাসীরা ও কিশোর গ্যাংয়ের ছিনতাইকারীরা হত্যা করবে এটি আর আমরা হতে দেব না।”

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব মূল্যের প্রতিবাদে ১১ নভেম্বর বাদ আসর নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ কারও একার ইজারা নেওয়া রাজ্য নয়। এই প্রিয় মাতৃভূমিকে রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব।” দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সকল দলকে পরীক্ষা করা শেষ হয়েছে, এখন জামায়াতে ইসলামীকে পরীক্ষা করার সময় বাকি আছে। আসুন, জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এলাকায় এলাকায় সংগঠন মজবুত করে তুলি এবং আগামী দিনে ইনসাফের ভিত্তিতে একটি বাংলাদেশ গড়ার শপথ নিই।”

বর্তমান সরকারের সমালোচনা করে মাওলানা আবদুল জব্বার বলেন, সরকারের সংসদীয় আলোচনার সাথে বাস্তবতার কোনো মিল নেই। বিশেষ করে, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং সিলিন্ডার গ্যাসের নির্ধারিত মূল্যের সাথে ডিলারদের বাস্তব দামের ফারাক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, “ডিসেম্বরে আসার যে দুঃস্বপ্ন আপনারা দেখছেন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার যে চিন্তা করছেন, তা থেকে বিরত থাকুন।

শেখ হাসিনার দেশে ফিরে আসার কথা বলে নিরীহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিপদে ফেলার পরিকল্পনা চলছে। নেত্রীর চিন্তা বাদ দিয়ে নামাজ-কালাম পড়ুন, কোরআন-হাদিস মেনে হেদায়েতের পথে চলুন এটাই আপনাদের ও দেশের জন্য মঙ্গলজনক হবে।”
সবশেষে, একটি সন্ত্রাসমুক্ত, স্বনির্ভর এবং ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর