রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান

খবর প্রতিদিন রিপোর্ট / ২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একই সময়ে পাল্টাপাল্টি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলেও পুলিশের মধ্যস্থতায় বড় ধরনের কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা থেকে দেড় ঘন্টাব্যাপী আড়াইহাজার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে আড়াইহাজার বাজার এলাকায় জামায়াতে ইসলামী একটি মিছিল বের করে। ঠিক একই সময় বিএনপির নেতাকর্মীরাও পৃথক একটি মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। দুটি মিছিল কাছাকাছি চলে এলে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেয় পুলিশ।

জানা গেছে, ওই সময়ে বিএনপির মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।

অন্যদিকে জামায়াতের মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমির মুমিনুর হক সরকার, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা এবং আড়াইহাজার উত্তর শাখার আমির মাওলানা মনিরুল ইসলাম।

কর্মসূচি নিয়ে জামায়াতের নেতা অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, এটি আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। বিএনপি মূলত আমাদের কর্মসূচিতে বাধা দেওয়ার উদ্দেশ্যেই আজ মাঠে নেমেছিল। তবে আমরা কোনো ধরনের সংঘাতের দিকে যাইনি।

তবে জামায়াতের এই দাবি অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বলেন, আমরা আমাদের আগেই নির্ধারিত কর্মসূচি পালন করতে মাঠে নেমেছিলাম। আমরা কারো কোনো উস্কানিতে পা দিইনি।

এদিকে পাল্টাপাল্টি মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আড়াইহাজার বাজার এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশ সদস্যরা দুই মিছিলের মাঝামাঝি অবস্থান বজায় রেখে বড় ধরনের সংঘর্ষ এড়াতে সক্ষম হন।

সার্বিক বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঝখানে অবস্থান নিয়েছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই তাদের নিজ নিজ কর্মসূচি পালন শেষ করে স্থান ত্যাগ করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর