মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা-সজল ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশের অস্থায়ী দোকানপাট ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে  বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সানারপাড় সাহেবপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুল খালেক ও শাহনাজ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা ভেন্ডার ইকবাল এবং ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদীর নেতৃত্বে মুকতুল ও অমিসহ ২০ থেকে ৩০ জনের একটি দল অতর্কিতভাবে বাজারে হামলা চালায়।

এ সময় তারা বাজারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অস্থায়ী দোকানপাট ভাঙচুর করে। হামলাকারীরা দোকানের মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। প্রতিবাদ করলে আগামী দুই দিনের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার আল্টিমেটাম  দেয়।

তবে অভিযুক্ত বিএনপি নেতারা ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হয়েছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, উচ্ছেদ অভিযান পরিচালিত হয় দিনের বেলা। অভিযানে আইনশৃংখলাবাহিনী পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা থাকেন। এখানে কেউ ছিলেন না। তাছাড়া পূর্ব থেকে উচ্ছেদের বিষয়ে তাদেরকে কোন কিছু জানানো হয়নি। উচ্ছেদের নামে তারা এ ভাঙচুর, মালামাল লুট ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ভেন্ডার ইকবাল লুটপাটের বিষয়টি অস্বীকার করে বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশক্রমে চলাচলের রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এর চেয়ে বেশি কিছু ঘটেনি। আমি একা যাইনি, সেখানে ওয়ার্ড সচিবও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাসিক ২ নম্বর ওয়ার্ড সচিব মেহেদী বলেন, সিটি করপোরেশনের প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমেই আমরা উচ্ছেদ অভিযানে গিয়েছিলাম। এর আগে এলাকায় মাইকিং করে এবং বারবার অনুরোধ করেও অবৈধ দোকানগুলো সরানো যায়নি। জনস্বার্থে আগামীকাল আসরের নামাজের পর পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

তবে অভিযানে আইনশৃংখলাবাহিনী পুলিশ ও ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর অনুপস্থিতির বিষয়ে তারা কেউ কেনো সদুত্তর দিতে পারেন নি। বিষয়টি এড়িয়ে যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর