মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা-সজল ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বাংলাদেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা হচ্ছে নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে যদি আমরা উন্নয়ন থেকে বঞ্চিত রাখি, তাদেরকে যদি সামনে এগিয়ে নিয়ে না আসি তাহলে এই বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেনা। এই অর্ধেক জনগোষ্ঠীকে আমরা সকল প্রকার সুযোগ সুবিধা থেকে দুরে রাখি তাহলে এই বাংলাদেশ বিশ্বের একটি উন্নত দেশ ও  উন্নত জাতিতে পরিণত হরে না।

সেই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নারী জাগরণ করতে হবে এবং নারীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। শিক্ষা দীক্ষা কর্মসংস্থান এবং আত্ম কর্মসংস্থান বিশেষ করে উদ্যোক্তা বানাতে হবে।

প্রধানমন্ত্রীর জনক তারেক রহমানের যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে আমাদের এই সেলাই মেশিন প্রদান।

নারীরা যদি আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। একজন নারী নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও ১০ জন নারীকে স্বাবলম্বী করে তুলতে পারেন।

নারায়ণগঞ্জে অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে জেলা পরিষদের উদ্যোগে ৭৫ জন নারীকে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগী নারীদের হাতে এ সেলাই মেশিন তুলে দেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রতিটি পরিবারের নারীপ্রধানের হাতে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের প্রায় চার কোটি পরিবার এই কার্ডের আওতায় আসবে।

এ লক্ষ্যে নারায়ণগঞ্জেও তথ্য সংগ্রহকারীরা মাঠপর্যায়ে কাজ করছেন। তথ্য সংগ্রহ ও ডাটাবেজ তৈরির কাজ সম্পন্ন হলে পর্যায়ক্রমে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না উল্লেখ করে তিনি বলেন, কে কাকে ভোট দিয়েছেন, কে কোন দলকে পছন্দ করেন, তা বিবেচ্য বিষয় নয়। দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো নাগরিকই এ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

অস্বচ্ছল, দরিদ্র ও দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষে সেলাই মেশিন বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সীমিত সমর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি তাই দিচ্ছি। এই সেলাই মেশিন আপনারা নিয়ে যাবেন, এটার মাধ্যমে আপনার নিজের আত্মকর্মসংস্থান তৈরি হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী নাহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সদর থানা মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর