মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে অটোরিকশাচালক জামাল হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুয়া পুলিশসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৪ ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে ডিবির হাতে ৩ যুবক গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ, কঠোর অভিযানের প্রস্তুতি নাউকের সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে

খবর প্রতিদিন রিপোর্ট / ৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসন ও সড়কে যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল করতে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে নতুন ট্রাফিক পরিকল্পনা ও ওয়ানওয়ে ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

সোমবার (২৪ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি।

তনু জানান, নগরীর যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ বিভাগ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বিকেএমইএ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব এবং ‘উই আর ভলান্টিয়ার্স’ সমন্বিতভাবে কাজ করছে।

প্রস্তাবিত পরিকল্পনায় নগরীর ব্যস্ততম কয়েকটি সড়ক ও মোড়ে যান চলাচলের ধরনে পরিবর্তন আনার কথা রয়েছে। এর মধ্যে পঞ্চবটি থেকে চাষাড়া মোড়, চাষাড়া গোলচত্বর, আমার ভবন এলাকা এবং ডাকবাংলা মোড় থেকে ঈদগাহ পর্যন্ত গুরুত্বপূর্ণ অংশে নতুন করে ওয়ানওয়ে ব্যবস্থা চালুর ছক করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এসব এলাকায় যানবাহনের চাপ, অপরিকল্পিত চলাচল ও একই সড়কে বিপরীতমুখী যান চলাচলের কারণে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নতুন ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর হলে যানবাহনের গতিশীলতা বাড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোর ওপর চাপও কিছুটা কমতে পারে।

আহমেদুর রহমান তনু আশা প্রকাশ করে বলেন, নতুন এ পরিকল্পনা পাইলট প্রকল্প হিসেবে সফল হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় নগরীর যানবাহন চলাচল আরও সুশৃঙ্খল হবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে ইতিবাচক ফল পাওয়া যাবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জ নগরীর যানজট নিরসনে শুধু একটি প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। সব সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত উদ্যোগ ও নগরবাসীর সহযোগিতার মাধ্যমেই একটি কার্যকর ও টেকসই ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর