এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম
অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের পেশাগত অধিকার, স্বাধীনতা ও কল্যাণ নিশ্চিতে কাজ করা আন্তর্জাতিক সংগঠন News Portal Journalist Association (NPJA)-এর বাংলাদেশ কমিটির উপদেষ্টা প্যানেলের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাহবুবুর রহমান মাসুম।
বুধবার (১৯ আগস্ট) যুক্তরাষ্ট্রে নিবন্ধিত NPJA-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির রেফারেন্স নম্বর NPJA/BD/Adv/2026/003।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকদের পেশাগত স্বার্থ এগিয়ে নিতে বাংলাদেশ কমিটির উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেল বাংলাদেশ কমিটিকে কৌশলগত দিকনির্দেশনা, পেশাদার ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে পরামর্শ এবং সাংবাদিকদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালনে সহযোগিতা করবে।
প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, অনলাইন সাংবাদিকতা বর্তমানে দেশের গণমাধ্যমের অন্যতম শক্তিশালী অংশ। ডিজিটাল যুগে পোর্টাল সাংবাদিকরা নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। NPJA-এর মাধ্যমে তাদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিতে কাজ করার সুযোগ পেয়ে তিনি গর্বিত। বাংলাদেশ কমিটি সাংবাদিকদের কণ্ঠস্বর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক NPJA-এর প্রধান কার্যালয় ব্রিজপোর্ট, কানেকটিকাটে এবং নিউ ইয়র্কে সংগঠনটির অফিস রয়েছে। বাংলাদেশ কমিটির পক্ষে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন NPJA-এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিকূল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান আরিফ।
সংগঠন সূত্রে জানা গেছে, NPJA বিশ্বব্যাপী নিউজ পোর্টাল সাংবাদিকদের মধ্যে নেটওয়ার্কিং, প্রশিক্ষণ ও আইনি সহায়তা প্রদানের পাশাপাশি পেশাগত স্বার্থ সংরক্ষণে কাজ করে থাকে। বাংলাদেশ কমিটির উপদেষ্টা প্যানেল গঠনের মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকদের জন্য আরও সংগঠিত ও কার্যকর একটি প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।








আপনার মন্তব্য প্রদান করুন...