শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা স্কাপসহ মাদক ব্যবসায়ী তন্ময় গ্রেপ্তার যানজট কমাতে নারায়ণগঞ্জে নতুন ট্রাফিক পরিকল্পনা, চালু হচ্ছে ওয়ানওয়ে

খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস

খবর প্রতিদিন রিপোর্ট / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির আকাঙ্ক্ষা পূরণ ও দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে চলমান অস্থিরতা, দুর্নীতি ও খুনখারাপির মূল কারণ রাষ্ট্রব্যবস্থা মানুষের মনগড়া পদ্ধতিতে পরিচালিত হওয়া এবং আইনের শাসনের অভাব। আল্লাহর দেওয়া বিধানকে পাশ কাটিয়ে মানুষের তৈরি আইনের মাধ্যমে সমাজে কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

এসময় তিনি আরও বলেন, জাতির কাঙ্ক্ষিত মুক্তি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিসের দায়িত্বশীলদের তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে। প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে ইসলামী আদর্শের কথা পৌঁছে দিতে হবে। মানুষের মাঝে ইসলামী জীবনব্যবস্থা ও খেলাফতের প্রয়োজনীয়তা তুলে ধরতে হবে।

নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহআলম, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।

সমাবেশে মজলিস কমপ্লেক্স বাস্তবায়ন, ইসলামী ছাত্র মজলিসের জাতীয় ছাত্র কনভেনশন এবং জুলাই সনদ বাস্তবায়নে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর