সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার খেলাধুলায় তরুণদের মাঠমুখী রাখার আহ্বান তনুর বৈষম্য বিরোধী মামলা প্রত্যাহার না করায় হত্যার অভিযোগ, বন্দর জুড়ে উত্তেজনা আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম

সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব

খবর প্রতিদিন রিপোর্ট / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব

জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের হাসনাত স্কয়ারের গ্র্যান্ড হলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ ইনস্টলেশন বা অভিষেক অনুষ্ঠান।

নতুন রোটারি বর্ষে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব নেন রোটারিয়ান ওমর ফারুক মানিক, পিএইচএফ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন আল আমিন আহমেদ সাবিবর, পিএইচএফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসাইন, পিএইচডি, এনডিসি, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের চার্টার প্রেসিডেন্ট পিডিজি মো. জামাল উদ্দিন মিয়া, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ইয়াবু সাউদ মাসুদ, ক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, রোটারিয়ান, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী নেতৃত্বের কাছ থেকে নতুন নেতৃত্বের কাছে আনুষ্ঠানিকভাবে রোটারির ঐতিহ্যবাহী মেডেল ও দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর ক্লাবের সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসাইন বলেন, ২০২৪ সালে তরুণ প্রজন্ম যে রক্ত দিয়েছে, সেই আত্মত্যাগ যেন বৃথা না যায়, তা নিশ্চিত করা সবার দায়িত্ব। তিনি বলেন, “এই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি, তাহলে আমাদের ইতিহাস ক্ষমা করবে না।”

রোটারির কার্যক্রম আরও বিস্তৃত করার পাশাপাশি সংগঠনটির নির্বাচন প্রক্রিয়ায় পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। প্রতিটি সদস্যের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনকে আরও স্বচ্ছ করার ওপর গুরুত্ব দেন সাবেক এই নির্বাচন কমিশনার।

নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান ওমর ফারুক মানিক বলেন, রোটারির মূল দর্শন ‘Service Above Self’। এই আদর্শকে সামনে রেখে আগামী দিনে মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চান তারা। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে নতুন নেতৃত্বের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, “ছোট ছোট ভালো কাজের সম্মিলিত শক্তিই একদিন বড় পরিবর্তন সৃষ্টি করে। আমরা চাই, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউন মানুষের আস্থার একটি জায়গা হয়ে উঠুক।”

সভাপতি আরও বলেন, গত ৩৬ বছর ধরে ক্লাবটি নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। পূর্বসূরিদের গড়ে দেওয়া ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে আরও কার্যকর ও জনমুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানে ক্লাবের দীর্ঘ পথচলা, সেবামূলক বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন রোটারিয়ানরা।

উল্লেখ্য, রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ক্লাব আইডি ২৮১৩৩। এটি রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮১ বাংলাদেশের আওতাধীন একটি সেবামূলক সংগঠন। দীর্ঘ ৩৬ বছরের পথচলায় সংগঠনটি নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর