শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খেলাধুলায় তরুণদের মাঠমুখী রাখার আহ্বান তনুর বৈষম্য বিরোধী মামলা প্রত্যাহার না করায় হত্যার অভিযোগ, বন্দর জুড়ে উত্তেজনা আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম না.গঞ্জ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠত ‎না.গঞ্জে বিআইডব্লিউটিসি’র ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শনে চেয়ারম্যান সমঝোতা চায় ছাত্রদল, বারবার বৈঠক এআই ক্যামেরার চোখে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

খেলাধুলায় তরুণদের মাঠমুখী রাখার আহ্বান তনুর

খবর প্রতিদিন রিপোর্ট / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আহমেদুর রহমান তনু

খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ, মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ও ‘উই আর ভলান্টিয়ার’-এর প্রতিষ্ঠাতা আহমেদুর রহমান তনু।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার টি.এন.টি অফিস সংলগ্ন কবরস্থান রোডের বালুর মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

এর আগে বিকেল ৪টায় একই মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আহমেদুর রহমান তনু বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। এ ধরনের আয়োজন একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে। তরুণদের যত বেশি মাঠমুখী করা যাবে, তারা তত বেশি মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকবে।

তিনি বলেন, রাজনীতি যার যার অবস্থান থেকে করবে। তবে এলাকার উন্নয়ন ও সমাজের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে এককভাবে লড়াই করে সফল হওয়া সম্ভব নয়। এসব সমস্যা দূর করতে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।

বন্দরে সম্প্রতি ঘটে যাওয়া বুলবুল হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কারও কাম্য নয়। শুধু অপরাধীদের নয়, অপরাধীদের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের বিরুদ্ধেও সামাজিকভাবে সচেতন হতে হবে। ভবিষ্যতে বন্দর কিংবা নারায়ণগঞ্জে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি সমাজকে অপরাধমুক্ত করতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। সুন্দর, সুস্থ ও নিরাপদ বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খেলাধুলার সঙ্গে আমার নিজেরও গভীর সম্পর্ক রয়েছে। আমি ফুটবল ও ক্রিকেট খেলেছি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দলের হয়ে ঢাকায় একাধিক খেলায় অংশ নিয়েছি। স্ট্রাইকার হিসেবে মাঠে খেলেছি বলেই খেলাধুলার গুরুত্ব আমি ভালোভাবে বুঝি।

তিনি বলেন, বুলবুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে সারারাত অভিযান চালিয়ে ব্যস্ত থাকার পরও খেলাধুলার এ আয়োজনে উপস্থিত হয়েছি। কারণ তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

ওসি বলেন, মাদক, কিশোরগ্যাং ও সন্ত্রাস থেকে তরুণদের দূরে রাখতে হলে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাতেও মনোযোগী হতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, সমাজে কোনো ধরনের মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং বা অপরাধের ঘটনা দেখলে দ্রুত ৯৯৯ নম্বরে অথবা পুলিশকে জানাতে হবে। তথ্য পেলে পুলিশ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুন মিয়া, সমাজসেবক মো. ইউসুফ আতিক মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বন্দর কবরস্থান রোড যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ১৮ সুপার জায়ান্টস ও টিম ব্রাদার্স। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ১৮ সুপার জায়ান্টস। দ্বিতীয়ার্ধে গোল করে ১-১ সমতা ফেরায় টিম ব্রাদার্স। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে টিম ব্রাদার্সকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ১৮ সুপার জায়ান্টস।

টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন মাঈন, নারজু, আরিয়ান, নোমান, জুবাইর সোহান, নিপু, হৃদয়, ফাহিম ও মাশফি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর