বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম না.গঞ্জ জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠত ‎না.গঞ্জে বিআইডব্লিউটিসি’র ডকইয়ার্ড ও সম্পত্তি পরিদর্শনে চেয়ারম্যান সমঝোতা চায় ছাত্রদল, বারবার বৈঠক এআই ক্যামেরার চোখে ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সমুদ্রে ৪ নম্বর বিপদ সংকেতেও এই স্পিডবোট উদ্ধার কাজ করতে সক্ষম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’, বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা

খবর প্রতিদিন রিপোর্ট / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রভিত্তিক নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (NPJA)-এর ২০২৬ সালের বাংলাদেশ কমিটি ঘোষণা করা হয়েছে। পোর্টাল সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক এ সংগঠনের অনুমোদিত তালিকা গত ১৯ আগস্ট প্রকাশ করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত সাংবাদিক, সম্পাদক, প্রতিবেদক ও মিডিয়া পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুমোদিত কমিটিতে মোহাম্মদ জোবায়ের সভাপতি, মামুন আবেদীন সিনিয়র সহ-সভাপতি, খসরুল আরুন নোমানী সহ-সভাপতি এবং এস এম জাহিরুল ইসলাম বিদ্যুৎ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন উজ্জ্বল হোসাইন প্রধান যুগ্ম সম্পাদক, রতন দে সহকারী সম্পাদক, আসিফ আকবর সেতু সাংগঠনিক সম্পাদক, মো. মনিরুল ইসলাম দপ্তর সম্পাদক এবং তৌহিদ সারওয়ার কোষাধ্যক্ষ।

এ ছাড়া মো. দাউলাত হোসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক, ফয়জুল আলী শাহ আইসিটি ও ডিজিটাল মিডিয়া সম্পাদক, অ্যাডভোকেট জাকারিয়া হাবিব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট সাহেদুল ইসলাম টিটো আইন বিষয়ক সম্পাদক, কাকন সরকার সমাজকল্যাণ সম্পাদক এবং বুবলি মল্লিকা নারী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে বিভিন্ন জেলা ও গণমাধ্যমে কর্মরত আরও কয়েকজন সাংবাদিককে নির্বাহী সদস্য করা হয়েছে। তারা দেশের বিভিন্ন অঞ্চলে অনলাইন সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সংগঠনের পেশাগত কার্যক্রমে ভূমিকা রাখবেন।

প্রেস রিলিজে জানানো হয়, NPJA বাংলাদেশ কমিটির প্রধান লক্ষ্য অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি করা। একই সঙ্গে দায়িত্বশীল, নির্ভুল ও নৈতিক সাংবাদিকতা উৎসাহিত করা এবং সংবাদমাধ্যমকর্মীদের অধিকার, স্বার্থ ও পেশাগত উন্নয়নে কাজ করবে সংগঠনটি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ কমিটি গঠনের ফলে দেশের অনলাইন নিউজ পোর্টাল সাংবাদিকদের জন্য আন্তর্জাতিক পেশাগত নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়বে।

অনুমোদিত নথি অনুযায়ী, বাংলাদেশ কমিটির অনুমোদনের মেয়াদ দুই বছর। কমিটির অনুমোদন দিয়েছেন NPJA-এর সভাপতি হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক Md. Arifur Rohoman Arif

অনুমোদিত তালিকায় সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদ ও নির্বাহী সদস্য মিলিয়ে মোট ২৭ জন দায়িত্বশীল ও সদস্যের নাম রয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত অনলাইন সংবাদমাধ্যম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর