বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল সমুদ্রে ৪ নম্বর বিপদ সংকেতেও এই স্পিডবোট উদ্ধার কাজ করতে সক্ষম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী দুলু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ‘অটো ফাইন সিস্টেম’, বন্ধ হবে চাঁদাবাজি: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে: মান্নান নারায়ণগঞ্জ সদরে শুরু হলো ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কালিবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতারা বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ আড়াইহাজারের রনি ভূঁইয়া আটক বন্দরে চাঁদার দাবিতে ডক ইয়ার্ডে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যা মামলায় ৩জনের মৃত্যুদণ্ড

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি কাভার করবেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশাধিকার, যাতায়াত এবং প্রেস গ্যালারি থেকে সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় কার্ড ও অনুমতিপত্র বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম সংবাদ সংগ্রহ করবেন মোঃ ইব্রাহীম খলিল।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক নির্বাচন ঘিরে সংসদ সদস্যদের উপস্থিতি, ভোটগ্রহণ, ভোটাভুটি এবং নির্বাচনের তাৎক্ষণিক পরিস্থিতি সরাসরি সংসদ ভবন থেকে পাঠকদের সামনে তুলে ধরবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ তথ্য নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’।

এ বিষয়ে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল বলেন, “দেশের ইতিহাস ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইভেন্ট সরাসরি কাভার করার সুযোগ পাওয়া অত্যন্ত দায়িত্বের ও আনন্দের। জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি খবর নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সর্বশেষ খবর, তাৎক্ষণিক ফলাফল এবং প্রাসঙ্গিক তথ্য ও বিশ্লেষণ জানতে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখার জন্য পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর