মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ধীরগতির ইন্টারনেটে পিছিয়ে বাংলাদেশ

খবর প্রতিদিন রিপোর্ট / ৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো যখন উচ্চগতির ইন্টারনেটনির্ভর ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছে, তখন ধীরগতির ইন্টারনেটের কারণে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, মোবাইল ও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনও উদ্বেগজনক।

প্রতিবেদন অনুযায়ী, মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বের ১০৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯১তম। অন্যদিকে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ১৪১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৩তম। দেশে ফোরজি নেটওয়ার্কের বিস্তার ঘটলেও ইন্টারনেটের গতি এবং ব্যবহার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি।

বিশ্বব্যাংক বলছে, ২০২৪ সালে বাংলাদেশে ফোরজি নেটওয়ার্ক শতভাগ জনগোষ্ঠীর আওতায় এলেও বাস্তবে মাত্র ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে। উচ্চমূল্যের স্মার্টফোন, ডেটা প্যাকেজের দাম এবং ডিজিটাল দক্ষতার ঘাটতি ইন্টারনেট ব্যবহারের অন্যতম প্রধান বাধা হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে ধীরগতির সংযোগের কারণে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, ই-কমার্স ও ডিজিটাল সেবার বিস্তার ব্যাহত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ, টেলিযোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ বৃদ্ধি, প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি এবং ডেটার মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে হবে। একই সঙ্গে ডিজিটাল সাক্ষরতা বাড়ানোর উদ্যোগ জোরদার করা গেলে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর