রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদে অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি কাভার করবেন নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল।

রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের প্রবেশাধিকার, যাতায়াত এবং প্রেস গ্যালারি থেকে সংবাদ সংগ্রহের জন্য বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রয়োজনীয় কার্ড ও অনুমতিপত্র বরাদ্দ দেওয়া হয়েছে। এর আওতায় জাতীয় সংসদ ভবনে উপস্থিত থেকে নির্বাচনের সার্বিক কার্যক্রম সংবাদ সংগ্রহ করবেন মোঃ ইব্রাহীম খলিল।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক নির্বাচন ঘিরে সংসদ সদস্যদের উপস্থিতি, ভোটগ্রহণ, ভোটাভুটি এবং নির্বাচনের তাৎক্ষণিক পরিস্থিতি সরাসরি সংসদ ভবন থেকে পাঠকদের সামনে তুলে ধরবেন তিনি। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ও বস্তুনিষ্ঠ তথ্য নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়েছে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’।

এ বিষয়ে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল বলেন, “দেশের ইতিহাস ও রাজনীতির একটি গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইভেন্ট সরাসরি কাভার করার সুযোগ পাওয়া অত্যন্ত দায়িত্বের ও আনন্দের। জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি খবর নারায়ণগঞ্জসহ দেশ-বিদেশের পাঠকদের কাছে দ্রুত ও নির্ভুলভাবে তুলে ধরতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সর্বশেষ খবর, তাৎক্ষণিক ফলাফল এবং প্রাসঙ্গিক তথ্য ও বিশ্লেষণ জানতে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’-এর ফেসবুক পেজ ও ওয়েবসাইটে চোখ রাখার জন্য পাঠকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর