শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দালাল খুঁজতে ভূমি অফিসে ডিসির আকস্মিক অভিযান আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ – মামুন মাহমুদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কর্মক্ষেত্রে প্রকৌশলীদের যোগ্যতা ও সততার প্রমাণ দিতে হবে – মাওলানা মোঃ আব্দুল জব্বার আসুন সুশৃঙ্খল, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করি পরিকল্পিত নগর গঠনে এনডিএ’র পাশে থাকার প্রত্যয় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ‘খালেদ ও আরিফ’-এর বিরুদ্ধে আইএসপিএবি’র কঠোর নিষেধাজ্ঞা ধর্মগঞ্জ ব্র্যাক স্কুল সংলগ্ন বিএনপি নেতা মজনুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ ফতুল্লার উন্নয়নে শিক্ষিত নেতৃত্বের ডাক: আলোচনায় আমির হামজা রেকর্ডের বরপুত্র মেসি অষ্টমাকাশে মেসি

আজকের শিশুরাই গড়বে আগামীর বাংলাদেশ – মামুন মাহমুদ

খবর প্রতিদিন রিপোর্ট / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

এ সময় তিনি বলেন, আজকের ছোট্ট সোনামণিরাই ভবিষ্যতে আমাদের স্বপ্ন, প্রত্যাশা ও জুলাই-পরবর্তী আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তুলবে। একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিশুদের সৃজনশীলতা ও মানবিক বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিশুদের উদ্দেশে মামুন মাহমুদ বলেন, ছবি হলো মনের ভাব প্রকাশের অন্যতম সুন্দর মাধ্যম। অনেক সময় মুখে যা বলা যায় না, একটি ছবির মাধ্যমে তা আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব। রং-তুলির আঁচড়ে শিশুরা তাদের কল্পনা, চিন্তা ও অনুভূতির প্রকাশ ঘটায়। তাদের আঁকা ছবিগুলো দেখে বোঝা যায়, তারা কত সুন্দরভাবে ভাবতে শিখছে।

তিনি আরও বলেন, এসব সৃজনশীল কাজ আমাদের আশাবাদী করে। কারণ আগামী প্রজন্ম চিন্তা-চেতনা ও মেধায় সমৃদ্ধ হয়ে উঠছে। তাদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ নিরাপদ ও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।

জেলা পরিষদের উদ্যোগে এবং সিদ্দিরগঞ্জের হলি চাইল্ডস স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় চারটি বিভাগে মোট ২০ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।

‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করে ফিলোসফিয়া স্কুলের সৃষ্টিিকা কালোয়ার, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সুমাইয়া মেহেরীন, তৃতীয় চেঞ্জেস স্কুলের আয়শা হক আনিশা, চতুর্থ আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইজুল চৌধুরী এবং পঞ্চম ক্যামব্রিয়ান স্কুলের প্রিয় তোষী ভট্টাচার্য।

‘খ’ বিভাগে প্রথম হয় হেরিটেজ স্কুলের শ্রেয়ান সাহা, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের নাফিসা ইসলাম রাইদা, তৃতীয় বিদ্যানিকেতন হাই স্কুলের অনুভব ধর অভয়, চতুর্থ এবিসি ইন্টারন্যাশনাল স্কুলের শ্রিজিতা সাহা এবং পঞ্চম নিউক্লিয়াস স্কুলের মনয় পরশ সরকার।

‘গ’ বিভাগে প্রথম স্থান অধিকার করে নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের প্রত্যয় পাল রাজ, দ্বিতীয় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের শ্রেয়া রায়, তৃতীয় একই স্কুলের সৌভিক সাহা, চতুর্থ নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের শুভ কুণ্ডু এবং পঞ্চম নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের তাশফিরা আক্তার।

বিশেষ বিভাগে প্রথম হয় ফিলোসফিয়া স্কুলের আবদুল্লাহ আল-মাইমুন, দ্বিতীয় হলি চাইল্ডস স্কুলের জান্নাতুল ফেরদৌস ওমরাহ, তৃতীয় নিউক্লিয়াস স্কুলের আয়শা রহমান মালিহা, চতুর্থ নিউক্লিয়াস স্কুলের হুমায়রা খান এবং পঞ্চম নিউক্লিয়াস স্কুলের আয়াত রহমান মুনতাহা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর