বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্নে মর্গ্যান গৌরবের এক যুগ পার করল আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের দেশপ্রেম ও সততা অবিস্মরণীয়-সারোয়ার ওয়াদুদ চৌধুরী যে মাঠে শুরু, সে মাঠেই শেষ নেইমার সমর্থকদের চোখের জলে ভাসিয়ে বিদায় নিলো ব্রাজিল, নতুন ইতিহাস নরওয়ের ফতুল্লায় চাদাঁ দাবি ও হকার্স মার্কেট দখলের চেষ্টায় হামলার অভিযোগ, থানায় অভিযোগ বন্দরে হাতুড়ি পেটায় আলমগীর হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২ ম্যাচ জিতল আর্জেন্টিনা, হৃদয় জিতল কেপ ভার্দে! শেষ ১৬-য় মেসিরা বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি কালাম ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

হারানো গৌরব ফিরে পাওয়ার স্বপ্নে মর্গ্যান

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

সভাপতি শামসুর নূর বাঁধন ও অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারীর নেতৃত্বে উন্নয়নের নতুন অধ্যায়

ঐতিহ্য, সুনাম ও গৌরবের এক অনন্য নাম মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ। দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই প্রতিষ্ঠানটি বর্তমানে নতুন উদ্যমে এগিয়ে চলেছে। সভাপতি শামসুর নূর বাঁধন এবং অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারীর নেতৃত্বে প্রতিষ্ঠানে শুরু হয়েছে উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নের এক নতুন অধ্যায়।


দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী পরিবেশ সৃষ্টি, শিক্ষকদের কর্মপরিবেশ উন্নয়ন, অবকাঠামোগত সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তারা।
ক্যাম্পাসজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা, ফুলের বাগান স্থাপন, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষকদের জন্য নামাজ আদায়ের সুবিধাজনক ব্যবস্থা নিশ্চিত করার মতো উদ্যোগ ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
শিক্ষকদের সঙ্গে নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন দাবি, সমস্যা ও পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষকরা জানান, বর্তমান নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের আন্তরিকতা ও সহজপ্রাপ্যতা। তারা যে কোনো বিষয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পান এবং নিজেদের মতামত গুরুত্বের সঙ্গে উপস্থাপন করতে পারেন।
বিশেষ করে অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারীকে নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে রয়েছে ব্যাপক আস্থা ও প্রশংসা।

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, তিনি একজন দায়িত্বশীল ও মানবিক অভিভাবক, যিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন, তাদের মনের কথা বোঝার চেষ্টা করেন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন। মরগান পরিবারের অনেকেই মনে করেন, এমন একজন নিবেদিতপ্রাণ অভিভাবক প্রতিনিধির প্রয়োজন দীর্ঘদিন ধরেই অনুভূত হচ্ছিল।

অন্যদিকে সভাপতি শামসুর নূর বাঁধনের দূরদর্শী নেতৃত্ব, পরিকল্পনা ও ইতিবাচক মনোভাব প্রতিষ্ঠানটিকে নতুন উচ্চতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় হয়েছে এবং প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকাণ্ডে এসেছে নতুন গতি।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্বাস, সভাপতি শামসুর নূর বাঁধন ও অভিভাবক সদস্য জাহাঙ্গীর বেপারীর সম্মিলিত নেতৃত্বে মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ শুধু তার হারানো ঐতিহ্যই ফিরে পাবে না, বরং দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করবে। তাদের হাত ধরেই মর্গ্যান আবারও শিক্ষা, শৃঙ্খলা, সংস্কৃতি ও সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
মরগান পরিবারের সদস্যদের প্রত্যাশা, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক এবং ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ভবিষ্যতে জাতীয় পর্যায়েও আরও গৌরবময় সাফল্য অর্জন করুক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর