রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ কর্মী অপু গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী হামলা ও ককটেল বিস্ফোরনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী অপু (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত অপু বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুশিয়ারা এলাকার শাহাবুদ্দিন মিয়ার ছেলে। ধৃতকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ৩(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত সোমবার (১ সেপ্টম্বর) রাতে বন্দর থানার কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহীমসজিদ এলাকায় আসলে ওই সময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিলে হামলা চালানোর সময় কুশিয়ারা এলাকার ছাত্রলীগ কর্মী অপুসহ যুবলীগের সন্ত্রাসী বাহিনী আন্দোলনকারিদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেদম ভাবে মারধর করে।

এ ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর