শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে আন্তঃক্লাস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শিক্ষার্থীদের সরকারি সেবার পাঠ দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী উদ্যোগ ভূমি অফিসে অনিয়ম, ডিসির ‘জিরো টলারেন্স’ ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে জামায়াতের গণমিছিল শাওনের কাছে আমরা ঋণী: খোরশেদ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ নয়, শৃঙ্খলা মেনে চলার আহ্বান সাখাওয়াতের ফতুল্লায় পরিত্যক্ত কারখানায় মিলল বিদেশি রিভলবার ও গুলি আইন হাতে নিলে কাউকে ছাড় নয়, ব্যবস্থা নেবে সরকার: সেতু প্রতিমন্ত্রী ‘জনগণকে রক্ষা করাই আমাদের দায়িত্ব, সমস্যাগুলোর সমাধান হওয়া দরকার’

বুলবুলের পরিবারের পাশে সিরাজুল মামুন

খবর প্রতিদিন রিপোর্ট / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে সন্ত্রাসী সিফাত বাহিনীর হামলায় নিহত ইসলামী যুব আন্দোলন নেতা জাহিদ হাসান বুলবুলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দরের ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। এ সময় পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত বিচারের আশ্বাস দেন সিরাজুল মামুন।

পরে তিনি বন্দর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে বুলবুল হত্যাকাণ্ড ও আলোচিত আলিফা হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বন্দরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, বন্দর থানা সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, অ্যাডভোকেট মুহাম্মদ আসাদ, মাওলানা আবু মুসা, বন্দর শাহী মসজিদের ইমাম মুফতী সালমান রফিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর