সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার খেলাধুলায় তরুণদের মাঠমুখী রাখার আহ্বান তনুর বৈষম্য বিরোধী মামলা প্রত্যাহার না করায় হত্যার অভিযোগ, বন্দর জুড়ে উত্তেজনা আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম

বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১২ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বারইপাড়া এলাকার মুকুল স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর থানার এসআই মুহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন। এ সময় তার সঙ্গে পুলিশের একটি দল ছিল।

গ্রেপ্তাররা হলেন, বন্দর উপজেলার ১ নম্বর লেজার্স আবাসিক এলাকার খানবাড়ী রাসেল কাজীর বাড়ির ভাড়াটিয়া মো. সোহেল রহমান (২২)। তিনি মানিকুর রহমান মিয়ার ছেলে। অপরজন বন্দর খানবাড়ী এলাকার মৃত পারভেজ খানের ছেলে আসিফ খান (২৮)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলা শেষে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বন্দর থানা পুলিশ বলছে, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর