শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রূপগঞ্জে মাদ্রাসা ছাত্র ও এক যুবকের লাশ উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকার পুকুর থেকে সালমান (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ আগষ্ট) সকালে পৃথকস্থনে থেকে লাশ ২টি উদ্ধার করে পুলিশ।

নিহত সালমান উপজেলার বরাব পূর্বপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে, নিহত আলমগীর হাটাবো আতলাশপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং বর্তমানে গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় বসবাস করতেন।

নিহত সালমানের বাবা আনোয়ার হোসেন জানান, সালমান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত, গতকাল শুক্রবার গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়, পরবর্তীতে সে বাড়িতে না ফিরলে আমরা সব জায়গায় তাকে খোঁজাখুজি করি কিন্তু তার কোন সন্ধান পাইনি।
শনিবার সকালে জানতে পারি তারাব বিশ্বরোড এলাকায় একটা ছেলের লাশ পাওয়া গেছে। খবর পেয়ে এসে দেখি এটা আমার সন্তান সালমানের লাশ।
নিখোঁজের বিষয়ে থানায় কোন সাধারন ডাইরী করা হয়েছিলো কিনা জানতে চাইলে, আনোয়ার হোসেন বলেন আমরা এই বিষয়ে থানায় কোন অভিযোগ বা জিডি করিনি।

এদিকে গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় পুকুরে একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভুলতা পুলিশ ফাড়িঁর সদস্যরা এসে নিহত আলমগীরের লাশ উদ্ধার করে।
খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজনরা এসে তার লাশ শনাক্ত করে জানান, পুকুরে মাছ ধরতে নেমে গতরাত্রে নিখোঁজ হয় আলমগীর। আজকে সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ ।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারাবো বিশ্বরোড এলাকা থেকে সালমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ ও গোলাকান্দাইল পূর্বপাড়া কাঠপট্টি এলাকার পুকুর থেকে আলমগীর হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
লাশ ২টির মৃত্যুর সঠিক কারন নির্ণয় করতে ময়নাতদন্তের জন্য লাশ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর