মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

রূপগঞ্জে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড

রূপগঞ্জ প্রতিনিধি / ২৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

রূপগঞ্জে ঝুটের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফয়সাল নামের এক ব্যক্তির মালিকানাধীন তুলার ঝুটের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে মেশিনারিজসহ সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউন মালিক।

ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, দুপুরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে ডেমরার দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গোডাউনের ভিতরে থাকা তুলা, কাপড়ের ঝুট ও মেশিনারিজ সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে এতে কেউ হতাহত হননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর