মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

ফতুল্লায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খবর প্রতিদিন রির্পোট / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ফতুল্লায় রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় শাহজাহান রোলিং মিলের সামনে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবক খাঁ বাড়ি এলাকার রেললাইন পার হওয়ার সময় অসতর্কতাবশত ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধারের কাজ শুরু করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মৃত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কমলাপুর রেলওয়ে থানার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর