রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা

বন্দরে অবৈধ এলপিজি সংরক্ষণাগারে র‌্যাবের অভিযান

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বন্দরে আবাসিক এলাকায় গড়ে ওঠা অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব-১১। রোববার (৩১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এডিশনাল এএসপি আল মাসুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুদামের ম্যানেজার কাউসারকে বিস্ফোরক আইন ১৮৮৪ মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া আগামী ২ দিনের মধ্যে সংরক্ষিত মালামাল স্থানান্তরের নির্দেশ দেন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, উল্লেখিত অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে কোনো বৈধ কাগজপত্র ও অনুমোদন ছাড়াই প্রায় ১২ হাজার কেজি এলপিজি গ্যাস মজুদ রাখা হয়েছিল। পাশাপাশি আবাসিক এলাকায় অবৈধ এলপিজি গ্যাস সংরক্ষণাগারে স্থাপন ও অতিরিক্ত ওভারলোড সংরক্ষণের মতো ঝুঁকিপূর্ণ কার্যকলাপ চালানো হচ্ছিল।
র‌্যাব জানায়, গুদামের মালিককে পাওয়া না গেলেও ম্যানেজারকে আটক করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর