শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ও ওয়ার্ড সচিবের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ৪ শর্তে মুক্তি পেলেন নীট কনসার্নের পরিচালক ও নিরাপত্তা কর্মকর্তা ফতুল্লায় ৩৯৩ পিস ইয়াবাসহ ছাত্রদল কর্মী ও নারী গ্রেপ্তার প্রতিটি মহল্লায় আইন-শৃঙ্খলা কমিটি গঠনের ঘোষণা মাও. জব্বারের আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে কথা বলার প্রচারণা সম্পূর্ণ মিথ্যা-সজল ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না : মামুন মাহমুদ সাংবাদিক স্বপন কুমার পোদ্দারের ইন্তেকাল রূপগঞ্জে দুর্গাপূজার অষ্টমীতে জাগো হিন্দু পরিষদের সেবাক্যাম্প উদ্বোধন তারেক রহমানই প্রথম পুরোহিতদের ভাতার প্রচলন করেছেন: খোরশেদ নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান

নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের অন্যতম ব্যস্ত শিল্প ও বাণিজ্যিক এলাকা নিতাইগঞ্জে দিনমজুর, অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ভালো সেন্ট্রাল। প্রতিষ্ঠানটির উদ্যোগে সহস্রাধিক নিম্নআয়ের মানুষের মাঝে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে নগরীর নিতাইগঞ্জ ডালপট্টি এলাকায় ভালো সেন্ট্রালের কার্যালয়ের সামনে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিতাইগঞ্জ ও আশপাশের এলাকায় কর্মরত দিনমজুর, শ্রমজীবী, নিম্নআয়ের ও ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভালো সেন্ট্রালের প্রতিষ্ঠাতা শাহরিয়ার রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খোরশেদ, ভালো সেন্ট্রাল বাংলাদেশ শাখার পরিচালক তাজুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্টরা।

দুপুরের ব্যস্ত সময়ে খাবার নিতে আসা মানুষের ভিড়ে কর্মসূচিস্থলে সৃষ্টি হয় মানবিক পরিবেশ। কেউ কাজের ফাঁকে, আবার কেউ খাবারের আশায় এসে স্বেচ্ছাসেবীদের কাছ থেকে খাবার গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে শৃঙ্খলা বজায় রেখে সবার হাতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

স্থানীয়রা জানান, নিতাইগঞ্জে প্রতিদিন বিভিন্ন জেলা ও এলাকা থেকে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কাজের সন্ধানে আসেন। তাদের অনেকেরই দিন শেষে খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিনামূল্যে রান্না করা খাবার বিতরণের উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে মনে করছেন তারা।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজনের সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং খাবারের মতো মৌলিক চাহিদা পূরণে সহযোগিতা করাই এ ধরনের কার্যক্রমের মূল উদ্দেশ্য।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অবস্থান থেকে সুবিধাবঞ্চিত মানুষের পাশে এগিয়ে এলে নগরীর অসহায় মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

স্থানীয়রা এমন মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর