সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেবার নতুন প্রত্যয়ে রোটারি ক্লাব নারায়ণগঞ্জ মিডটাউনের নতুন নেতৃত্ব রূপগঞ্জে অসহায় নারীদের হাতে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার উদ্যোগ নারায়ণগঞ্জ সদরে শুরু ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন বন্দরে ১২ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার খেলাধুলায় তরুণদের মাঠমুখী রাখার আহ্বান তনুর বৈষম্য বিরোধী মামলা প্রত্যাহার না করায় হত্যার অভিযোগ, বন্দর জুড়ে উত্তেজনা আড়াইহাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ৪ শিশুর নিতাইগঞ্জে সহস্রাধিক অসহায় মানুষের মাঝে ভালো সেন্ট্রালের রান্না করা খাবার বিতরণ যুক্তরাষ্ট্রভিত্তিক পোর্টাল সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন NPJA-এর বাংলাদেশ কমিটি ঘোষণা এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম

গৌরবের এক যুগ পার করল আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়

খবর প্রতিদিন রিপোর্ট / ২৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

‘প্রাচ্যের ডান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জে উচ্চশিক্ষার প্রসার ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আর. পি. সাহা বিশ্ববিদ্যালয় গৌরবের ১২ বছর পূর্তি উদযাপন করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১২ বছর পূর্তি উপলক্ষে ক্যাম্পাস প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, মাননীয় উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং ফার্মেসি বিভাগের একটি নতুন ল্যাব রুম উদ্বোধন করা হয়।

​পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে আলোচনা সভারও আয়োজন করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্র কুমার রায়, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. কিংকর প্রসাদ ঘোষ এবং বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মহাবীর পতি।

এসময় ​বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অগ্রযাত্রা, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, শিল্প-একাডেমিয়া সংযোগ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

​​২০১৩ সালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদন লাভের পর, ২০১৪ সালের ৭ জুলাই মাত্র ৪টি একাডেমিক প্রোগ্রাম ও ১২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল বিশ্ববিদ্যালয়টি। এক যুগের পথচলায় প্রতিষ্ঠানটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের অন্যতম সম্ভাবনাময় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বর্তমানে আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ে ৮টি স্নাতক এবং ৬টি স্নাতকোত্তর প্রোগ্রামে ১,২০০-এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২টি ইনস্টিটিউট তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

​আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে এই আনন্দঘন দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর