রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফুটবলের সবচেয়ে বিখ্যাত ছবি: পেলের কাঁধে ইতিহাস, মেসির হাতে পূর্ণতা রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চ ও চেয়ার টেবিল ভাঙচুর, হামলা আহত- ১০ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন : নাসিরউদ্দিন পাটোয়ারী নারায়ণগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণের একমাত্র আকাঙ্ক্ষা: সারোয়ার ওয়াদুদ চৌধুরী ডেঙ্গু প্রতিরোধে চার মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলবে: সাখাওয়াত হোসেন খান বিইআরসির বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় এবিএম সিরাজুল মামুনের উদ্বেগ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ

তৃতীয় দল পেতে গলদঘর্ম বাফুফে

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৮০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

এএফসি নারী এশিয়ান কাপ ও এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে নভেম্বরে ঢাকায় ত্রিদেশীয় আমনন্ত্রণমূলক সিরিজ আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। বাংলাদেশ, আজারবাইজানের সাথে ভিয়েতনামের এই সিরিজে অংশ নেওয়ার কথা থাকলেও দেশটি পরে ‘না’ করে দিয়েছে। বাফুফে এখন ভিয়েতনামের বিকল্প দেশ খুঁজছে। তবে পাচ্ছে না। বাফুফেকে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে আরেকটি দল ঠিক করতে।

তৃতীয় দেশ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘তৃতীয় দল এখনো ঠিক হয়নি। আমরা আশিয়ান, ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে দল আনার চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত কোথাও থেকে কনফারমেশন পাইনি। 

তৃতীয় দল পাওয়া গেলে শেষ পর্যন্ত উয়েফার সদস্য দেশ আজারবাইজানের সাথেই দুই ম্যাচের সিরিজ খেলার সম্ভাবনা আছে আফঈদাদের। এই সিরিজের আগে এ মাসেই নারী ফুটবল দল এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে ফিফা ফ্রেন্ডলি খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি হবে থাইল্যান্ডে।

নারী ফুটবল দল এখন বিশেষ ক্যাম্প করছে চট্টগ্রামে। সেখান থেকে তারা ঢাকায় ফিরবে ১৭ অক্টোবর। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ১০ ফুটবলার আছেন ভুটানে। তাদের ১৮ অক্টোবর আসার কথা রয়েছে। তারা এলেই পুরো দল পাবেন বাটলার। কয়েকদিন অনুশীলন করে দল চলে যাবে থাইল্যান্ড।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় হবে এএফসি নারী এশিয়ান কাপ এবং এপ্রিলে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। দুটি আসরেই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো খেলবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর