রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

শেষ বলে সোহান ক্যাচ মিস করায় সুপার ওভারে গড়ায় ম্যাচ

খবর প্রতিদিন রিপোর্ট / ৬১৩ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

মিরপুরে রুদ্ধশ্বাস এক ম্যাচই উপহার দিল ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ। শেষ ওভারের নাটকীয়তা ক্রিকেট বিশ্ব দেখল টাই ম্যাচ। তাতে সুপার ওভারে গড়ায় ম্যাচ। প্রথমবারের মতো টাই ম্যাচের সাক্ষী হলো বাংলাদেশ।

শেষ ৬ বলে ৫ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর বাংলাদেশের দরকার ২ উইকেট। সাইফ হাসান প্রথম দুই বলে আকিল হোসেনকে ডট দিলে ম্যাচ যায় জমে। তৃতীয় ও চতুর্থ বলে সিঙ্গেল নিলে সমীকরণ দাঁড়ায় ২ বলে ৩ রান। পঞ্চম বলে আকিলকে বোল্ড করেন বাংলাদেশের অফস্পিনার। এতে শেষ বলে ৩ রানে ব্যাটিং করতে নেমে ক্যাচ তুলে দিয়েছিলেন খারি পিয়েরে। কিন্তু স্কয়ার লেগের দিকে দৌড়েও বাঁহাতি ব্যাটারের ক্যাচ তালুবন্দী করে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। বিপরীতে ডাবল নিয়ে ম্যাচকে সমতায় ফেরান হোপ ও পিয়েরে।

মিরপুরে সহজ জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কেননা দলীয় ১৩৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে হোপের (৫৩*) লড়াকু ফিফটিতে ম্যাচ ওয়েস্টও জিতে নিয়েছিল প্রায়। কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এর আগে আজও বাংলাদেশের ইনিংসের শেষটায় ব্যাটে ঝড় তোলেন রিশাদ হোসেন।

তার ২৭৮.৫৭ স্ট্রাইক রেটের ৩৯ রানের ইনিংস না হলে বাংলাদেশ ২১৩ রান পেতো না। সমান ৩ চার ও ছক্কার ইনিংসে একটা রেকর্ডও গড়েছেন তিনি। কমপক্ষে ১০ বল খেলেছে এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট। আগের সর্বোচ্চ ছিল ২৭৫ স্ট্রাইক রেট যৌথভাবে মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানের। দুই শ ছাড়ানো ইনিংসে অবদান রেখেছেন সৌম্য সরকার ও মিরাজও। সৌম্যর ৪৫ রানের বিপরীতে ৩২ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের অধিনায়ক। অন্যদিকে ক্যারিবিয়ানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন গুদাকেশ মোতি।

রিশাদের রেকর্ডের দিনে বিরল ইতিহাস গড়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজও। প্রথমবারের মতো ওয়ানডের ইতিহাসে ৫০ ওভারই করেছে ক্যারিবিয়ানদের স্পিনাররা। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার, ৪৪ ওভার। তিনবার এই কীর্তি গড়েছিল লঙ্কানরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর