বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক

খবর প্রতিদিন রিপোর্ট / ২৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ডাকাত দল পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নিয়েছে। এ ঘটনার পর থেকেই এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ১৪ই এপ্রিল ভোর চারটায় উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বাড়ির মালিক জমি ব্যবসায়ী হাসান মিয়া জানান, ১০ থেকে ১২ জনের একদল ডাকাত রামদা, চাপাতি, ছুরিসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ভোর ৪ টার দিকে বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তাকেসহ তার স্ত্রী তন্নী আক্তার, মা খুরশিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে । পরে ঘরের আলমারিতে থাকা ৭ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ চার লাখ টাকাসহ মূল্যমান জিনিসপত্র লুটে নেয়।
শুধু তাই নয়, এ ব্যাপারে মুখ খুললে জানে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়ে চলে যায়।
অপরদিকে, গত ২ দিন পূর্বে একই এলাকার লতিফ মিয়ার ছেলে আলমগীরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেখান থেকেও একই কাজ দেয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে স্বর্ণালংকারও নগদ টাকা লুটে নেয় ডাকাত দল। এরআগে একই গ্রামের শিহাবদের বাড়ি থেকে গবাদিপশু ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দার৷

এদিকে, ডাকাতের ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত ওসি মোক্তার হোসেনের নেতৃত্বে পূর্বাচল ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক হারুন উর রশিদসহ পুলিশ সদস্যরা।

পূর্বাচল ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক হারুন উর রশিদ বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আলামত জব্দ করি। ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর