শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, মানুষের তিনটি কাল। এরমধ্যে আমরা একটি কাল (শিশু) অতিক্রম করেছি। এখন আমরা যুবক কালে আছি। মাঝের এই সময়টাতে প্রত্যেকটা মানুষ তার মেহনতের মাধ্যমে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে। আর ভুল করলে জীবন নষ্ট হয়ে যাবে। এ সময় মানুষের জন্য অতি মূল্যবান। এই বয়সে যে নিজেকে আল্লাহর গোলামিতে মগ্ন থাকবে, ঐ যুবককে আল্লাহ পাক আরসের ছায়া তলে রাখবেন।

সমাজের নেতৃত্ব দেয়ার জন্য, তাদের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য যুব জমিয়ত সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।
গতকাল বিকেলে জামতলায় অনুষ্ঠিত নারায়ণগঞ্জ মহানগর যুব জমিয়তের উদ্যোগে আয়োজিত ‘‘সুন্দর নগর, ঐক্যবদ্ধ যুব শক্তি, করণীয় শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কয়েকটি রাজনৈতিক দলের যুব সংগঠনের নাম শুনলে মানুষ আতঙ্কে থাকে। সেই ভয়কে জয় করে এই যুব শক্তিকে কাজে লাগানোর একমাত্র সংগঠন হচ্ছে যুব জমিয়ত। আপনাদের ইস্পাতের মতো শক্তিশালী হতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জমিয়তে উলামায়ে আসলামের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দাইমি।

মাওলানা হুমায়ুন রশীদের সঞ্চালনা ও মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা রুহুল আমিন, মাওলানা সাজ্জাদ হোসাইন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর