শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান

খবর প্রতিদিন রিপোর্ট / ৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে চাকরিপ্রত্যাশীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দিনব্যাপী চাকরি মেলার (জব ফেয়ার) আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আগামী ২৯ সেপ্টেম্বর চাষাঢ়ার বিকেএমইএ মিলনায়তনে এ মেলা অনুষ্ঠিত হবে।

বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকার উদ্যোগে আয়োজিত এ চাকরি মেলায় নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন নিয়োগকারী প্রতিষ্ঠান অংশ নেবে। মেলায় চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের পাশাপাশি যোগ্য প্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ থাকবে।

মেলায় অংশ নিতে আগ্রহী চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত (সিভি), ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে।

চাকরি মেলায় চাকরিপ্রত্যাশীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, সরকারি মহিলা কলেজ ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে বিসিক।

বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন বলেন, চাকরি প্রত্যাশীদের উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি এবং তিনি আরও বলেন যে, ডেট চেঞ্জ হওয়ার কোনো আপডেট এখনো হয় নাই, আমাদের প্রস্তুতি ২৯ তারিখেরই চলতেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর