শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬

খবর প্রতিদিন রিপোর্ট / ১১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলা, মাদক, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সন্ত্রাস ও বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার চারজন হলেন আক্তার হোসেন (৫৫), মিজানুর রহমান (৪২), সবুজ শেখ (৫৪) ও আব্দুল্লাহ (২৫)। সামারি ট্রায়ালের অভিযুক্ত হিসেবে আরিফুল ইসলাম (২৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় ৩০ পিস ইয়াবাসহ আকাশ (২৬) ও রাজু (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় মনির হোসেন (৪৮) ও মাকসুদা আক্তার মিথিলা, পূর্বের চুরি মামলায় রাকিব (৩৪), সাব্বির (২৫) ও জুম্মান মোল্লা (৩০) এবং ডাকাতির প্রস্তুতি মামলায় রাসেল (৫০), আমির হোসেন (২৪), আক্তার হোসেন (৩৭) ও রাজন সরদার (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ১৬ জনকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর