রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জিসাসের মিলাদ ও দোয়া মাহফিল রাজনীতির এই দীর্ঘ সময়ে দলীয় কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছেন: দিলারা মাসুদ ময়না নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু যুব জমিয়ত হবে আশার প্রতীক: মাও. ফেরদাউস পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ধস-জুজু কাটিয়ে সিরিজ জয়ে চোখ বাংলাদেশের

খবর প্রতিদিন রিপোর্ট / ৫২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বলতে গেলে ‘কানের পাশ দিয়ে গেছে গুলি’টা। এমনই ব্যাটিং ধস হয়েছিল, আর একটু হলে ম্যাচটাই হাতছাড়া হয়ে যেতো। শেষ পর্যন্ত জিতেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে হারিয়েছে ৪ উইকেটে।

তবে এই জয়ের পরও দুশ্চিন্তা হিসেবে রয়ে গেছে ব্যাটিং ধস। আফগানদের বিপক্ষে দারুণ শুরুর পর ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা। নিয়মিতই বাংলাদেশের মিডল অর্ডার কলাপ্স করছে, সমস্যার সমাধান কীভাবে হবে? স্পেশালিস্ট ব্যাটিং কোচ কি দরকার বাংলাদেশের?

সেসব আলোচনা পরে হবে। আপাতত ভাবনার মতো সময় নেই টাইগারদের। টানা দ্বিতীয় দিন তাদের ম্যাচ খেলতে নামতে হচ্ছে মাঠে। আজ শারজাতে বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি।

আগের দিন ম্যাচের পর অধিনায়ক জাকের আলী জানিয়েছিলেন, ব্যাটিং ধস নিয়ে দুশ্চিন্তা আছে। এটার সমাধান কীভাবে হবে, তা নিয়ে আলোচনা করবেন তারা।

আপাতত প্রথম ম্যাচে জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজ জয়ে চোখ জাকেরের। বলছিলেন, ‘দিনশেষে জয় নাকি পরাজয়, সেটাই মূল কথা। এই জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। সিরিজ জেতার দিকে তাকিয়ে আছি।

এই সিরিজকে দুই দলই দেখছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। ফলে শুধু জিতলেই হবে, দলকে বিশ্বকাপের জন্য নিখুঁতভাবে প্রস্তুতও করতে হবে। ফলে বাংলাদেশের মিডলঅর্ডার ব্যাটারদের তাদের সামর্থ্যের প্রমাণ দিতেই হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর