শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি

খবর প্রতিদিন রিপোর্ট / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ এনায়েতনগর ইউনিয়ন যুবদলের চার নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল।

বৃহস্পতিবার (৪ জুন) জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মোঃ মামুন, মোঃ কাউছার, শ্রী নিতাই, মোঃ দেলোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় চারজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান রনি। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সাথে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে একই দিন নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সাথে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়ার বাকবিতন্ডা হয়। এর জেরে অনুষ্ঠান শেষে জেলা পরিষদ প্রাঙ্গণে অকিলের ওপর হামলা চালায় যুবদল নেতাকর্মীরা। এর পরিপ্রেক্ষিতেই অভিযুক্ত চার কর্মীকে বহিষ্কার করেন রনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর