বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ শহীদ জিয়ার স্মরণসভা ঠেকাতে ‘কৌশলী নিষেধাজ্ঞা’! বার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ একটি প্রজন্মকে প্রকৃত ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে: মাসুদুজ্জামান জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে খোরশেদের দোয়া মাহফিল সাংবাদিক সাব্বির হোসেনের মায়ের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত রমজান ও গাজী শেষ, এবার কি ব্লাক জনির পালা? আশার ‘নতুন চ্যালেঞ্জ’ স্রষ্টার সন্তুষ্টির জন্য ত‍্যাগ ও যাকাত প্রদান কুরবানির শিক্ষা—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

শহরের বঙ্গবন্ধু সড়কে ডিপ ড্রেন নির্মাণ কাজের পর ফুটপাত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের কাজ চললেও নতুন করে বসানো টাইলস ও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। আগের দৃষ্টিনন্দন ও ব্যবহার উপযোগী টাইলস অপসারণ করে বিপুল অর্থ ব্যয়ে নিম্নমানের টাইলস বসানো হচ্ছে। পাশাপাশি কাজের ক্ষেত্রেও রয়েছে নানা ধরনের গাফিলতি।

সরেজমিনে শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, ডিআইটি এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে বর্তমানে ফুটপাত সংস্কার ও টাইলস বসানোর কাজ চলমান রয়েছে। কোথাও কোথাও বসানোর অল্প সময়ের মধ্যেই টাইলসে ফাটল দেখা দিয়েছে। আবার অনেক জায়গায় টাইলসগুলো ফাঁকা রেখে  অসমানভাবে বসানো হয়েছে। এর ফলে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।

বিশেষ করে বৃষ্টি হলে টাইলসের ফাঁকে পানি জমে পিচ্ছিল পরিবেশ তৈরি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে অভিযোগ করেছেন পথচারীরা।

শহরের চাষাঢ়া এলাকার বাসিন্দা সালাম জানান, পুরনো ফুটপাতের টাইলসগুলো দেখতে যেমন আকর্ষণীয় ছিল, তেমনি টেকসইও ছিল। নতুন টাইলসের ক্ষেত্রে সেই মান বজায় রাখা হয়নি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি বলেন, বর্তমানে ফুটপাতে যে টাইলস লাগানো হচ্ছে, সেগুলো দেখতে আগের টাইলসের তুলনায় অনেকটাই অনাকর্ষণীয়। অথচ এ প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে সরকারি অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে না। বর্তমান প্রশাসকের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করা।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম বলেন, ফুটপাত উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পটি অনুমোদিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোথাও নিম্নমানের কাজ বা ত্রুটির অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের চলাচলের সুবিধা বৃদ্ধি, নগরীর সৌন্দর্য উন্নয়ন এবং দীর্ঘমেয়াদে টেকসই অবকাঠামো গড়ে তোলাই এ প্রকল্পের মূল লক্ষ্য। তবে নাগরিকদের মতামত ও সমালোচনাকেও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। প্রকল্পের কোনো অংশে সমস্যা চিহ্নিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে তা দ্রুত সংশোধনের নির্দেশ দেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর