মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা তারাবো পৌর বিএনপির আহ্বায়ক ওসমানের অর্থলোপাটের মহাপ্রকল্প

নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ

খবর প্রতিদিন রিপোর্ট / ২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান এর সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা এবং সাংবাদিকরা হচ্ছেন জাতির একটি স্তম্ভ। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়।
সমাজের প্রতিটি সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরা যায় এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ করা যায়। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করবো। এসময় তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, কার্যকরী সদস্য মোক্তার হোসেন ও মোঃ হোসেন খান সুজন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর