বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের উদ্যোগে গোগনগর দুধ বাজার ব্রিজ এলাকায় শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন।

প্রধান অতিথির বক্তব্যে রেজা রিপন বলেন, শহীদ জিয়া হত্যার ষড়যন্ত্রকারী এবং নেপথ্যের কুশীলব শেখ হাসিনা ও এরশাদের (মরণোত্তর) বিচার চাই।

সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মহসীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বিএনপি নেতা মোতালিব মেম্বার, কলম মাতবর, দুদু মিয়া, মহিলা নেত্রী পপি আক্তার, ছাত্রদল নেতা আব্দুল্লাহ জহির, যুবনেতা শুভ ওসমান, মোঃ শুভ এবং কৃষকদল নেতা অয়নসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর