বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ১১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় চাহিদামতো মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা কামাল মিয়াকে (৪৫) বটি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে তার নিজের ছেলে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে সালমানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গুরুতর আহত কামাল মিয়া বর্তমানে ঢাকার ধানমন্ডির ‘পপুলার’ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা মডেল থানার ভুইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন স মিল গলি এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। পরে বুধবার (৩ জুন) দুপুরে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কামাল মিয়া ও তার ছেলে সালমান ভুইগড় বাজারে কাঁচামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত কয়েকদিন ধরে সালমান তার বাবার কাছে একটি নতুন মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কামাল মিয়া মোবাইল কিনে দিতে অপরাগতা প্রকাশ করেন।

এ নিয়ে মঙ্গলবার রাতে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সালমান ঘরে থাকা বটি দিয়ে তার বাবার ওপর হামলা চালায়। এতে কামাল মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সর্বশেষ ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে অভিযুক্ত সালমানকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত বটিটি উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম জানান, মোবাইল ফোন কেনা ও আর্থিক লেনদেনের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত বাবার অবস্থা আশঙ্কাজনক। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ছেলেটি মাদকাসক্ত ছিল। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর