রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে চার মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলবে: সাখাওয়াত হোসেন খান বিইআরসির বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় এবিএম সিরাজুল মামুনের উদ্বেগ ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের

ডেঙ্গু প্রতিরোধে চার মাসব্যাপী সচেতনতামূলক কার্যক্রম চলবে: সাখাওয়াত হোসেন খান

খবর প্রতিদিন রিপোর্ট / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে সচেতনতামূলক র‍্যালি ও প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে দেশব্যাপী একযোগে পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে এ র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ১০টায় নগর ভবন প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব পর্যন্ত গিয়ে শেষ হয়। র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন বহন করেন অংশগ্রহণকারীরা। এতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম।

বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাসা, ভবন ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পরিষ্কার পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা আগামী চার মাস নগরবাসীর সচেতনতা বাড়াতে এই কার্যক্রম চলমান রাখবো। জনসচেতনতা বৃদ্ধি করতেই হবে। তবেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে একটি মানুষও যেন আগামীতে ডেঙ্গু আক্রান্ত না হয়, সেই লক্ষ্য নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব।”

এ সময় উপস্থিত বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন নগরী গঠনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, জনসম্পৃক্ততাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে। তাই প্রত্যেককে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর