শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আশার ছত্রছায়ায় হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টা ও ২৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ বক্তাবলীতে ইটভাটা মালিকদের মতবিনিময় ষাটনলে লঞ্চ থেকে নামতে গিয়ে মেঘনায় নিখোঁজ নারায়ণগঞ্জের রবিন ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪

নারায়ণগঞ্জে দেড় হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানার উত্তর নরসিংপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবির পাড়া এলাকার মকবুল আহম্মদের ছেলে।

অভিযানকালে উত্তর নরসিংহপুর এলাকার মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা রাস্তা থেকে দিল মোহাম্মদকে আটক করা হয়। এসময় তার হেফাজত থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। মাদক পাচার ও বিস্তারের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে আরও তদন্ত চলছে।

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (সি-জোন) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর