শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করুন : নাসিরউদ্দিন পাটোয়ারী

খবর প্রতিদিন রিপোর্ট / ১৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৭ জুন, ২০২৬

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা খোলস পাল্টে ছাত্রদল ও যুবদল বনে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিহার করে কাজ না থাকলে সীমান্ত পাহারা দিক। তাহলেও দেশের জন্য একটি কাজ হবে।

দুই দফা বাধা, হামলা, ভাংচুর ও আহত ঘটনার পরেও শনিবার (৬ জুন) বিকেল পাঁচটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আজকে যে প্রোগ্রামটা ছিল, এটা একটা প্রোগ্রাম ছিল এই সময় হলো বাঙালির ফলের মাস। কেউ আম খায়, জাম খায়, কাঠাল খায়। আমরা এলাকাবাসীকে নিয়ে একটু ফল টল খাবো। যাতে হলো এটা মিডিয়ার মাধ্যমে দেখানো হবে, বাংলাদেশের মানুষ জানবে। আমরা যাতে ভবিষ্যতেও ফল বিদেশে রপ্তানি করে স্বনির্ভর একটা বাংলাদেশ বানাইতে পারি। এই ফল উৎসবে হামলাটা আজকে কেন হলো? এই যে দেখেন রক্তাক্ত করা হলো। তো এইটা হলো কাপুরুষোচিত আচরণ। এই যে রাস্তায় দেখলাম একটা ছেলে ইট নিয়ে দাঁড়িয়ে আছে, পাটকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তোমাকে এগুলা বলেছে? একটু আগে নাকি রামদা নিয়ে আসছে। এইগুলা তো আসলে রাজনীতি না।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর